1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

তথ্যমন্ত্রী : বিএনপি নেতারা পুঁটি মাছের মতো লাফালাফি করছে

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৮.৫১ পিএম
  • ২৮২ Time View

বর্ষকালে মলা ও পুঁটি মাছ যেমন লাফালাফি করে তেমনি বিএনপিও একটু শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি লাফাইতে গিয়ে যদি জনগণের সম্পদে আগুন দেয় ও হামলা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা। আবার যদি বিএনপি সন্ত্রাসীরা মাঠে নামে তাহলে পুলিশও বসে থাকবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ বুঝে না। বিএনপির সময়ে মাঝে মধ্যে বিদ্যুৎ আসতো আর এখনতো মাঝে মধ্যে বিদ্যুৎ যায়। আগামী মাসের শেষের দিক থেকে বিদ্যুতের লোডশেডিং থাকবে না।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের (পত্নীতলা-ধামইরহাট) সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের (মহাদেবপুর-বদলগাছী) সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের (সদর) সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের (রানীনগর-আত্রাই) সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com