1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পিকআপচাপায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬.৩০ পিএম
  • ২৫৭ Time View

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিকআপভ্যানচাপায় একই পরিবারের ছয় ভাইসহ নিহতদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডসহ সংশ্লিষ্ট ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্থ পরিবার কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তা নিরুপণ করে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরীন ও মো. শাহীনুজ্জামান।

গত ৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে আসা প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকায় সুরেশ চন্দ্র সুশীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও দুই মেয়ে আজ ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে ৯ ভাইবোন একসঙ্গে বাড়িতে ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একসঙ্গে চার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আরও এক ভাইয়ের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। দুর্ঘটনার ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩১) মারা গেছেন।

ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জল পাল ও জাহিদ হোসেন দোলন রিটটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com