1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৫.০৪ পিএম
  • ১৩৪ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। অন্যদিকে দর কমেছে ২টি খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর  বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১১.২ শতাংশ দর বেড়েছে। আর্থিক খাতে ৬.১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ খাতে ৫.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে ৪.৫ শতাংশ, ফার্মা খাতে ২.৪ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, আইটি খাতে ১.৯ শতাংশ, পাট খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ খাতে ১.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১ শতাংশ, খাদ্য ও সিমেন্ট খাতে দশমিক ৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৬ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৫ শতাংশ, সিরামিক ও সাধারণ বিমা খাতে দশমিক ৩ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড ও বিবিধ খাতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com