1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

ওএমএসের জন্য বিএসইসিকে লংকাবাংলা সিকিউরিটিজের কৃতজ্ঞতা জ্ঞাপন

  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১১.১৭ পিএম
  • ৬১৬ Time View

ট্রেড এক্সপ্রেস নামে নতুন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেছে শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সহজেই অনলাইনে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। উদ্যোগটি বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মাদ এ মঈন।
লংকাবাংলা সিকিউরিটিজের নতুম ওএমএস সিস্টেম চালু উপলক্ষে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান। তিনি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত যুগোপযোগী ও যুগান্তকারী একটি লেনদেনের প্লাটফর্ম তৈরির কার্যক্রম বাস্তবায়নে সার্বিক উদ্যোগ ও দিকনির্দেশনা প্রদানের জন্য বিএসইসি চেয়ারম্যানসহ সংস্থাটির সব কর্মকর্তা ও দুই স্টক এক্সচেঞ্জের প্রতি ধন্যবাদ জানান। এ সময় লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা উপস্থিত ছিলেন।
লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তারা জানিয়েছেন, আশা করা যাচ্ছে নতুন এ ডিজিটাল উদ্যোগ দেশ-বিদেশের সব বিনিয়োগকারীকে বাংলাদেশের পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত করবে। ব্রোকারভিত্তিক নতুন এ অনলাইন ট্রেডিং অ্যাপস পুঁজিবাজারের উত্তরোত্তর উন্নয়নে বিরাট ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com