1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আইপিও ব্যবস্থাপনায় ডিএসই-সিএসই’র সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই

  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৯.২৯ পিএম
  • ৬৫০ Time View

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২২, রবিবার: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

এদিকে পুঁজিবাজারে আইপিও ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

রবিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ডিএসই কার্যালয়ে এ চুক্তি সই হয়। জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো: আবদুর রাজ্জাক, ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো: রবিউল ইসলাম এবং সিএসই’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান হাসনাইন বারী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।এসময় অন্যান্যের মধ্যে জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো: সফিকুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com