1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্যদের স্ত্রী-সন্তানদের ইভেন্ট মঙ্গলবার

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১.২৩ এএম
  • ২৫২ Time View

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এ সদস্যদের সন্তান ও স্ত্রীদের বিভিন্ন ইভেন্ট আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা রাইজিংবিডিকে বলেন, ‘আগামীকাল শনিবার (২০ আগস্ট) শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১০টায় আমাদের সদস্যদের স্ত্রী ও সন্তানদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গেল ০৭ জুন ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর উদ্বোধন হয়। ইতোমধ্যে দাবা, কল ব্রিজ, অকশন ব্রিজ, নারী সদস্যদের লুডু, পুরুষ সদস্যদের ক্যারম একক ও দ্বৈত, নারীদের ক্যারম একক ও দ্বৈত, নারী ও পুরুষ সদস্যদের ব্যাডমিন্টন, আর্চারি ও টেবিল টেনিস, সাঁতার ও দৌড় (১০০ ও ৪০০ মিটার), শ্যুটিং প্রতিযোগিতা শেষ হয়েছে।

এবারের এই ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসবে পুরুষ, নারী সদস্য, সদস্যদের স্ত্রী, সন্তানদের নিয়ে মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন (একক ও দ্বৈত) ৪ পয়েন্ট, রানার্স আপ (একক ও দ্বৈত) ৩ পয়েন্ট, তৃতীয় স্থান (একক ও দ্বৈত) অধিকারী ২ পয়েন্ট ও চতুর্থ স্থান অধিকারী (একক ও দ্বৈত) এক পয়েন্ট অর্জন করবেন।

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com