1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

এশিয়া কাপের ১০ ধারাভাষ্যকার চূড়ান্ত, বাংলাদেশ থেকে ১ জন

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১.১৯ এএম
  • ২১৩ Time View

আর কয়দিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ-২০২২। এই আসরের ইংরেজি ধারাভাষ্যের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়েছে। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতাহার আলী খান।

ভারত থেকে আছেন পাঁচজন। তারা হলেন— কিংবদন্তি রবী শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গাম্ভীর, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার। পাকিস্তান থেকে আছেন দুইজন— কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। এছাড়া শ্রীলঙ্কা থেকে আছেন রাসেল আর্নল্ড ও নিউ জিল্যান্ড থেকে আছেন স্কট স্টাইরিস।

সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com