1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ!

সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৬.৩৭ পিএম
  • ১৭৩ Time View

ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যেন প্রভাব বিস্তার করতে না পারেন বা তার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে রেঞ্জ কার্যালয়ে নিযুক্ত করেছি। তদন্ত শেষ হলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএম আক্তারুজ্জামান বলেন, ঘটনা জানার পর ওখানকার প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। সকলকে শান্ত থাকতে বলেছি।

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com