1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

রাজধানীতে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১০.২৬ এএম
  • ১৪৬ Time View

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাতে সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে দুই জন। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবরের প্রেক্ষিতে হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্বামী পরিচয় দেওয়া সেই ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত আমরা তার অবস্থান সম্পর্কে জানতে পারবো বলে আশা করি। এছাড়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com