1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

তোফায়েল আহমেদ: বিএনপির উপর কোন অত্যাচার করা হয় নাই

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৫.৪১ পিএম
  • ১৮৪ Time View

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। বিএনপির উপর কোন অত্যাচার করা হয় নাই। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আমাদের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল বলেন, রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি অর্থ হলো বড় মনের পরিচয় দেয়া। রাজনীতি মানে এই নয় প্রতিহিংশায় লিপ্ত হতে হবে। আমরা এই রাজনীতি বিশ্বাস করিনা।

যে কোন সময় সরকার বিদায় নেবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে বিদায় করা এতো সহজ নয়। বার-বার আওয়ামী লীগ দ্বারা বিদায় নিয়েছে বিএনপি। এই বিএনপি ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিলো আর ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ সেই দল। গত ১৪ বছর ধরে বিএনপি মহাসচিব একই কথা বলে আসছেন, যে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। ফকরুল ইসলাম আলমগীর বক্তৃতা, সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছে। এছাড়া তাদের আর কোন কাজ নাই।

সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রবীণ এই নেতা আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ দলের কোন ক্ষতি করতে পারবে না। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। যাতে ডাক দিলে হাজার-হাজার মানুষ উপস্থিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে দেশকে পরিচালিত করছেন। আজকে তিনি গ্রামকে শহরে রুপান্তর করেছেন। এই সরকারের আমলে মানুষ খুবই খুশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com