1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে টাঙ্গাইলে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

রূপচর্চায় চা পাতা!!

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৬.৫২ পিএম
  • ৩৪৪ Time View

লিকার চা পান করা স্বাস্থ্যের জন্য উপকারি। তবে চা পাতা রূপচর্চায়ও দারুন ভূমিকা রাখে। ত্বক ও চুলের যত্নেও চা পাতার ব্যবহার বেশ জনপ্রিয়। চা’য়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বস্তু যা ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সাহায্য করে। গ্রিন এবং লিকার চায়ে ক্যাফাইন থাকে যা ক্যাটেচিন এবং পলিফেনল সমৃদ্ধ।

আসুন জেনে নেওয়া যাক ত্বক এবং চুলের জন্য টি-ব্যাগের উপকারিতা,

চোখের ফোলা ভাব দূর করে

চায়ে উপস্থিত ক্যাফাইন ত্বকের নিচে রক্তজালককে সংকুচিত করে এবং ডার্ক সার্কেল দূর করে। চায়ে উপস্থিত ট্যানিন ফোলা ভাব দূর করে। এর জন্য টি-ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ৫-১০ মিনিট ধরে রাখতে হবে। এই পদ্ধতি রোজ অবলম্বন করলে চোখের ফলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করা সম্ভব।

রোদে পোড়া ত্বকের কালো ভাব দূর করে

চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড ত্বকের কালো ভাব দূর করে। এর জন্য একটা পাত্রে কিছুটা চা পাতি পানিতে ফোটাতে হবে। তারপর ঠাণ্ডা হলে একটা তোয়ালে চুবিয়ে আধঘন্টা প্রয়োজনীয় স্থানে ধরে রাখতে হবে। মুখের ত্বকে জ্বালা ভাব কমাতে সরাসরি টি-ব্যাগও ব্যবহার করতে পারেন।

ত্বক মসৃণ করে

ত্বক মসৃণ করতে চা বেশ উপকারি। ত্বকের র‍্যাশ, শুষ্কতা, খসখসে ভাব, দাগ দূর করে। নিয়মিত মুখে টি-ব্যাগ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

মুখ পরিষ্কার করে

চা’য়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি প্রদান করে। কিছুটা চা পাতা নিয়ে ফোটান। এরপর বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। ঠাণ্ডা করে মাস্ক হিসাবে মুখে লাগান আর পার্থক্য দেখুন!

চুল স্বাস্থ্যকর করে

লিকার চা দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া রোধ করতে চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেটা চুলে, মাথার তালুতে স্প্রে করুন। চুল মজবুত এবং সুন্দর হবেই!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com