1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

শীর্ষ ৫ করদাতার স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.৩৪ পিএম
  • ২০৪ Time View

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের অন্যতম শীর্ষ আয়কর রাজস্ব প্রদানকারী হিসেবে ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে। বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-এর অধীনে শীর্ষ পাঁচ আয়কর প্রদানকারীর মধ্যে একজন হওয়ায় এই স্বীকৃতি পেয়েছে ব্র্যাক ব্যাংক।

গত ২ আগস্ট ঢাকার এনবিআর অফিসে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া এফসিএ-এর কাছে আনুষ্ঠানিকভাবে একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার ট্যাক্স অ্যাডমিন মিসেস শাহীন আক্তার। সেখানে আরও উপস্থিত ছিলেন বৃহৎ করদাতা ইউনিট-এর কর কমিশনার মোঃ ইকবাল হোসেন এবং এনবিআর-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রেগুলেটরি রিপোর্টিং অ্যান্ড ট্যাক্সেশন সৈয়দ বশীর আলী এফসিএ।

একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসাবে, ট্যাক্স কম্প্লায়েন্স ব্যাংকের সাথে একাত্ব হয়ে আছে। এলটিইউ-এর সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে সরকারের রাজস্বে উল্লেখযোগ্য অবদান রেখে জাতীয় উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন এই স্বীকৃতি সম্পর্কে বলেন, সুশাসন, পরিপালন, নৈতিকতা এবং স্বচ্ছতা আমাদের ব্যবসায়িক মডেলের স্তম্ভ। ট্যাক্স কমপ্লায়েন্স আমাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি কারণ, আমরা কঠোরভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে চলি। আমাদের লক্ষ্য দেশে ট্যাক্স কম্প্লায়েন্সে একটি আদর্শ প্রতিষ্ঠান হওয়া। ব্র্যাক ব্যাংক-কে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করায় আমরা এনবিআর-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৩ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ৭৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com