1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.৫৪ এএম
  • ১৪৮ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিনের ভয়াবহ হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

সোমবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম থাকা সত্ত্বেও শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করছে। শিবিরের সরু গলিপথ উদ্ধার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলেছে।

এদিকে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিশ্বের নীরবতাকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

এক টুইটার বার্তায় ইসরায়েলি হামলার কিছু ছবি প্রকাশ করে নাসের কানানি বলেন, এগুলো হলো ইহুদিবাদী- বর্ণবাদী শাসকগোষ্ঠীর গাজায় সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তুর উদাহরণ। গাজায় ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার নীরবতা শোচনীয় ও দুঃখজনক।

ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করেছে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com