শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস ও রূপালী ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View
Lanka-Bangla

লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের (এলবিআইএল) সহযোগিতায় বিনিয়োগ ব্যাংকিং সেবা প্রদানের জন্য রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড (আরআইএল) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই সমঝোতা স্মারকের অধীনে এলবিআইএল এবং আরআইএল যৌথভাবে তাদের ক্লায়েন্টদের বিভিন্ন পরামর্শ, ইস্যু ব্যবস্থাপনা, কর্পোরেট উপদেষ্টা, লেনদেন উপদেষ্টা এবং তহবিল ব্যবস্থা পরিষেবা প্রদান করবে।

এলবিআইএল-এর সিইও ইফতেখার আলম এবং আরআইএল-এর সিইও এ কে এম জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার (২ আগস্ট) আরআইএলের প্রধান কার্যালয়ে চুক্তি সম্পাদিত হয়।

এই চুক্তিতে উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এলবিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফাত রেজা এবং এলবিআইএলের প্রাইমারি মার্কেট সার্ভিসেসের প্রধান মো. খালেদ হাসান। সেই সঙ্গে রূপালী ব্যাংক লিমিটেডের (উপ-ব্যবস্থাপনা পরিচালক) ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের (পরিচালক) মো. শওকত আলী খান, প্রধান অর্থ কর্মকর্তা মোস্তফা সাজ্জাদুল হক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ জুনায়েদ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS