1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্বর্ণের দাম আবারও বেড়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১০.২৯ এএম
  • ১৪৫ Time View

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৭ টাকা। যা এতোদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।

বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় টানা তিন দফা দাম কমানোর পর গত ২৬ জুলাই প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বাড়ানো হয়েছিল। দুই দিনের ব্যবধানে ২৮ জুলাই আরও ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়। বুধবার ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

এর আগে, ২৮ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয় যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়।

দাম বাড়ার কারণে ৪ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৯৩৩ টাকা যা এখন বিক্রি হবে ৬৭ হাজার ৪১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com