1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক ডিস ব্যবসায়ীকে লাঞ্ছিত

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৭.৩৩ পিএম
  • ১৩৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতির বিরুদ্ধে নিবন্ধিত ক্যাবল ব্যবসায়ীকে লাঞ্ছিত করার অভিযোগ।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এএসকে ক্যাবল টিভি নেটওয়ার্ক স্বত্বাধিকারী মোঃ আরিফ রব্বানী ৩ আগষ্ট বুধবার জানায়, তিনি বাংলাদেশ টেলিভিশন কর্তৃক রেজি নং- ১৫০২ এর একজন নিবন্ধিত একজন ক্যাবল ব্যবসায়ী। তার কার্যক্রম চলাকালে অন্য উপজেলা কাহারোল হতে শতগ্রাম ইউনিয়নে লাইসেন্স বিহীন ক্যাবল ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ ও অনৈতিকভাবে তার এলাকায় ডিস সংযোগ লাগানোর ঘটনায় গত ১৬ মার্চ শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতির কাছে লিখিত অভিযোগের মাধ্যমে বিচার প্রার্থনা করেন। ইউনিয়ন চেয়ারম্যান বিচার না করে বিভিন্নভাবে তালবাহানা করে কালক্ষেপন করে ঘুরায়। অপরদিকে অবৈধ ক্যাবল ব্যবসায়ীকে প্রকাশ্যে সংযোগ প্রদান ও ব্যবসা প্রসারে সহযোগীতা করেন। বিচার না পেয়ে গত ২৬ জুলাই এএসকে ক্যাবল টিভি নেটওয়ার্ক স্বত্বাধিকারী মোঃ আরিফ রব্বানী চেয়ারম্যানের কাছে অভিযোগটি ফেরত চাইলে ঝাড়বাড়ী বাজারে চেয়ারম্যান প্রকাশ্য জনসম্মুখে অশালীন ও অকথ্য ভাষায় গালী-গালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে লাথি মারেন, কিন্তু লাথিটি গায়ে না লেগে সামনে রক্ষিত টেবিলে লাগে।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মুঠোফোনে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে জানান, আরিফ অভিযোগ দিয়েছে। চৌকিদারের মাধ্যমে বিপক্ষ দলের তার ধরে এনেছি।
ঘটনাটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ৩১ জুলাই রবিবার তিনি লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা (ইউএনও) মুঠোফোনে জানান, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য এসিল্যান্ডকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. কামাল হোসেন জানান, আমি খুব শীঘ্রই সরেজমিনে তদন্ত করার জন্য যাবো। তদন্ত রিপোর্টে সত্যতা পাওয়া গেলে প্রয়োাজনীয় ব্যবস্থাা গ্রহণ করা হবে।
বিঃ দ্রঃ – জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগের কপি ও শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতির ছবি সংযুক্ত রইল।

মোঃ নাজমুল ইসলাম (মিলন)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com