1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১১.৪৫ এএম
  • ১৯৬ Time View

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকারভেদে ১৬০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। 

সরবরাহ কমার কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (২ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়। গত দুইদিন আগে সবজি বাজারে কাঁচা মরিচের দাম ছিলো ১৬০ টাকা। দুইদিন পর আজ তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। 

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দুইদিন আগে কাঁচা মরিচের কেজি ছিলো ১৬০ টাকা, আজ কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করে দেয়।’

বাজারের কাঁচা মরিচ বিক্রেতা আব্দুল লতিফ বলেন, ‘ভারত থেকে কাঁচামরিচ আমদানি না হওয়ার কারণে মোকামগুলোতে বেশি দামে মরিচ বিক্রি করছেন কৃষকরা। আমরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এসব কাঁচামরিচ আমরা পাঁচবিবি জয়পুরহাট থেকে কিনে আনছি।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে তীব্র গরম এবং কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে, যার কারণে মরিচের দাম বেড়ে যাচ্ছে।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com