1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

বৈদেশিক মুদ্রা হিসাবের সুদহার নির্ধারণ

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ৯.৩০ পিএম
  • ১৯৯ Time View

অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা হিসাবের বার্ষিক সুদহার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনিবাসীরা এসব হিসাবে অর্থ জমা রাখলে বিভিন্ন মেয়াদে ৪ থেকে ৫ শতাংশ সুদ মিলবে। অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে।

সোমবার (০১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে অনিবাসী বৈদেশিক মুদ্রার হিসাবে এক থেকে তিন বছর পর্যন্ত অর্থ জমা রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ সুদহার প্রযোজ্য হবে। তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ৩ দশমিক ২৫ শতাংশ সুদ হার প্রযোজ্য হবে।

জানা গেছে, এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট ১ দশমিক ৭৫ শতাংশ।

এর আগে, বৈদেশিক মুদ্রায় ডিপোজিট বাড়াতে ১৭ জুলাই ইউরোকারেন্সি রেট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

দেশের বৈদেশিক মুদ্রার সংকটের কারণে লাগামহীনভাবে বাড়ছে ডলারের দাম। কমছে টাকার মান। এখন আমদানির জন্য দেশের ব্যাংকগুলোতে ১০০ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ১০৭ থেকে ১০৯ টাকায় ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। রেমিট্যান্সের জন্যও ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে। খোলাবাজারেও দর বেড়ে ১০৯ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ১১২ টাকা পর্যন্ত উঠেছিল। বৈদেশিক মুদ্রার সংকট কাটাতেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com