মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নববর্ষে কৃষকদের জন্য উপহার: শুরু হলো কৃষক কার্ড বিতরণ ‎সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি ‎ ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে মীর আক্তার হোসেন লিমিটেড ২০২৫ সালের জন্য ৩০% লভ্যাংশ দিচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত

১১০ টাকায় টিসিবির সয়াবিন তেল বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

ভর্তুকি মূল্যে দেশব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম আজ সোমবার (০১ আগস্ট) থেকে শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারা দেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম আজ শুরু করবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি/লিটার করে তেল, মসুর ডাল ও পেঁয়াজ কিনতে পারবেন।

এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয়সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিচালনা করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS