1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম স্কুল অফ ফার্মেসির যাত্রা

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৯.৫১ পিএম
  • ১৮০ Time View

ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম স্কুল অফ ফার্মেসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩০ জুলাই) ‘লঞ্চিং অফ স্কুল অফ ফার্মেসি’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এতে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং এবং স্কুল অফ ফার্মেসির ডিন প্রফেসর ড. ইভা রহমান কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেইভ ডাউল্যান।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিল, ঢাকায় নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব-সহ অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্টির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসির এই যাত্রা ফর্মুলেশন থেকে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) রূপান্তরে বাংলাদেশের ওষুধ শিল্পকে শিখরে নিয়ে যেতে সাহায্য করবে। বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে দেশের ৯৭ ভাগ চাহিদা পূরণ করছে এবং ১৫৭ টি দেশে আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করছি, ২০২৫ সাল নাগাদ এই রপ্তানি আয় প্রায় ৬ বিলিয়ন ডলার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

ব্র্যাক ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, বাংলাদেশে ফার্মেসি শিক্ষার গবেষণা এবং রোগীর যত্ন বিষয়ক ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এমন নেতৃত্বসম্পন্ন হয়ে গড়ে উঠুক যারা সমাজে চিন্তাশীল এবং টেকসই অবদান রাখবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তি এবং পুঁজির মতো এটিও প্রধান চালিকাশক্তি।

ব্র্যাক ইউনিভার্সিটির গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, ‘স্কুল অফ ফার্মেসির এই যাত্রা ব্র্যাক ইউনিভার্সিটির স্লোগান ‘ইন্সপায়ারিং এক্সেলেন্সকে’ই প্রতিফলিত করছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল অফ ফার্মেসির ডিন প্রফেসর ইভা রহমান কবির বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যের সঙ্গে তাল মিলিয়ে সমাজে দীর্ঘ মেয়াদে পরিবর্তন সাধনে সর্বোচ্চ মানের ও প্রাসঙ্গিক শিক্ষা-গবেষণা পরিচালনা করাই স্কুল অফ ফার্মেসির লক্ষ্য। শিক্ষা ও গবেষণার উদ্যোগকে শক্তিশালী করতে আমেরিকার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া নর্থ স্টেট ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডের লিডস বেকেট ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সহযোগিতা চুক্তি রয়েছে।’

ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং ক্যারিয়ার গ্রহণে ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফার্মেসির অবদান আলোকপাত করেন বিভাগের অ্যালামনাই ওয়াসিফ বিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে এই নবযাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটি ও স্কুল অফ ফার্মেসির প্রতি অভিনন্দন জানান ক্যালিফোর্নিয়া নর্থস্টেট ইউনিভার্সিটির কলেজ অফ ফার্মেসির ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স এর প্রফেসর ড. ফখরুল আহসান এবং কিংস কলেজ লন্ডন এর মেডিসিনাল কেমিস্ট্রি ইন স্কুল অফ ক্যান্সার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এর প্রফেসর ড. মিরাজ রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com