1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১২.১২ পিএম
  • ১৮৫ Time View

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে খুলনার দৌলতপুরে এক মেডিক্যাল স্থাপন করা হয়েছে। দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার (৩১ জুলাই) ফাউন্ডেশনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান, যমুনা ব্যাংকের খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা নিতে আসা অনেক মানুষ। চিকিৎসা ক্যাম্পে ৩ হাজার ৫৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি ৩২১ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

উল্লেখ্য, এই ক্যাম্পের আওতায় দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষদেরকে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস,দন্ত, হৃদরোগ, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com