1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

লংকাবাংলা ফাইন্যান্স ও এসএমই ফাউন্ডেশনের চুক্তি

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০.৩৫ এএম
  • ১৮৮ Time View

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ‘রিভলভিং ফান্ড’ হতে উদ্যোক্তা পর্যায়ে ঋণ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ঢাকার এক হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ জুলাই) প্রতিষ্ঠানটির কাছ থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই চুক্তির আওতায় অর্থ বিভাগের পরামর্শ মোতাবেক এসএমই ফাউন্ডেশনে একটি ‘রিভলভিং ফান্ড’ গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় রিভলভিং ফান্ড হতে সম্ভাবনাময় সেক্টর, সাব-সেক্টর ও ক্লাস্টারের উদ্যোক্তা, ক্লায়েন্টেল গ্রুপ, এসোসিয়েশন ও চেম্বারের সদস্য এবং নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হবে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজিদুর রহমান খান; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার ও হেড অফ এসএমই মো. কামরুজ্জামান খান-সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com