1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভার্চুয়াল প্ল্যাটফর্মে মার্কেন্টাইল ব্যাংকের বিজনেস রিভিউ কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬.৪৯ পিএম
  • ১৯০ Time View

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘অর্ধবার্ষিকী বিজনেস রিভিউ কনফারেন্স-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ব্যাংকের ১৫১ জন শাখা প্রধান, ২৫ জন উপশাখা ইনচার্জ, জোনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল এবং ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, করোনা মহামারীর প্রভাব মোকাবিলা করে ব্যাংকিং সেবা নিয়ে মানুষের পাশে থাকায় শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ দেন। সেই সঙ্গে তিনি মনে করেন, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা দুর্যোগের ক্ষতি কাটিয়ে অর্থবর্ষের বাকি সময় আরও মেধা ও শ্রম দিয়ে কাজ করে মার্কেন্টাইল ব্যাংককে সাফল্যের শীর্ষে নিয়ে যাবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থার প্রতিফলন ঘটাতে সকল পর্যায়ের কর্মকর্তা ও নির্বাহীদের দিক নির্দেশনা দেন। দেশের সকল পর্যায়ের গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে মার্কেন্টাইল ব্যাংককে একটি ‘আলোকিত ব্যাংক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি সবার প্রতি আহবান জানান।

এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ ও ‘ইসলামিক ব্যাংকিং উইনডো’ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি শাখা প্রধানদের পরামর্শ দেন। মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা এমবিএল রেইনবো-এর মাধ্যমে গ্রাহকরা যাতে ঘরে বসে সব ধরনের সেবা পেতে পারেন সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী। সম্মেলনের বিজনেস সেশনে মডারেটর ছিলেন ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com