1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

এ সপ্তাহের রাশিফল (৩০ জুলাই-৫ আগস্ট)

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১২.১৪ পিএম
  • ১৯৮ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): অগ্রপশ্চাত চিন্তাভাবনা না করে কোনো কাজে হাত দিবেন না। সমালোচনার সম্মুখীন হলে বিরুপ প্রতিক্রিয়া দেখাবেন না। ভ্রমণ, খেলাধুলা, যন্ত্রপাতি, যানবাহন ব্যবহারে সতর্ক থাকা উচিত। অনিদ্রা করবেন না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মানসিক প্রশান্তি বজায় রাখা কঠিন হবে। অর্থের বিষয়ে ভাগ্যবান হবেন। দীর্ঘস্থায়ী বিনিয়োগে সফলতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অলসতা ও উদ্যেগহীনতার কারণে সমস্যা হতে পারে। জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। ঘন ঘন মানসিক পরিবর্তন আপনার আর্থিক উন্নতিতে বাধা তৈরি করতে পারে। প্রতিটি বিষয়ে ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, মেডিটেশন, যোগব্যয়াম অভ্যাস করুন। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক আবেগ-অনুভূতি উঠানামা করবে। সংসারের প্রতি অনুরাগ বাড়বে। পেশায় সুনাম বাড়বে। কিছু বিষয়ে উদ্বিগ্নতা, ভয়ভীতি, দুশ্চিন্তা বাড়তে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। ভোজনবিলাসী মানসিকতা পরিহার করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): অলসতা পরিহার করুন। আত্মকেন্দ্রিক মানসিকতা ও বাস্তবতা বিবর্জিত আবেগের কারণে অসফল হতে পারেন। অতিরিক্ত ব্যয় আপনাকে মানসিক চাপে রাখবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ নাও থাকতে পারেন। শত্রু সম্পর্কে সচেতন হোন। কাজে সফলতা পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কথা বলা ও সমালোচনায় সচেতন থাকা প্রয়োজন। বুদ্ধিবৃত্তি ও উন্নত চিন্তার কারণে আপনার কর্মের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন। নেতিবাচক মন্তব্য পুরোপুরি বর্জন করুন। পারিবারিক শান্তি অনুভব করবেন। আর্থিক যোগাযোগ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আবেগ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে হবে। মিতব্যয়ী হতে চেষ্টা করুন। কাছের মানুষের কাছে শ্রদ্ধা, অনুরাগ ও ভালোবাসা অনুভব করবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। অনেকেই সামজিক কাজে ব্যস্ত থাকবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আর্থিক ও কর্মজীবন আপনার খুব উজ্জ্বল। সাংগঠনিক দক্ষতার জন্য প্রশংসিত হবেন। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। শত্রু সম্পর্কে সাবধান থাকুন। আর্থিক লেনদেন বা বিনিয়োগে সতর্ক থাকুন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। সংসারের প্রতিটি বিষয়ের প্রতি নজর দিন। বিষন্নতা পরিহার করুন। আর্থিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পেশায় সহনশীলতা বাড়াতে হবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রিয়জনের জন্য মানসিক অস্থিরতা বাড়বে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। সন্তান ও প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ব্যয় বাড়বে। সমাজসেবামূলক কাজে সফলতা পাবেন। বিশ্লেষণ ক্ষমতার জন্য পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। ভ্রমণ শুভ। তবে মানসিক পরিশ্রমের চেয়ে শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ইতিবাচক দৃষ্টিতে জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর্থিক সফলতা পাবেন। সিদ্ধান্তহীনতার জন্য আপনার কর্মে সফলতা পাবেন না। পারিবারিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিলে ভালো হবে। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com