1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাংলাদেশ ব্যাংক গভর্নর অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষেধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬.১৫ পিএম
  • ১৯৯ Time View

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে দুপুর আড়াইটার আগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আব্দুর রউফ তালুকদার নতুন গভর্নর হিসেবে যোগদানের পর এমন নির্দেশনা এলো।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোনো সাংবাদিক দুপুর আড়াইটার আগে গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।’

এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন সাংবাদিকরা।

তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বয়কট করার ঘোষণা দেওয়ার পর ব্যাংকের কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘আমিও শুনেছি দুপুর ২টার আগে কোনো সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা আমি জানি না।’

এর আগে ২০১৬ সালের ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com