1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

আড়াই ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখলেন রাবির ভর্তিচ্ছুরা

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৯.১৪ পিএম
  • ১৯৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করে রাখেন। ট্রেনটি বুধবার (২৭ জুলাই) বিকাল ৪টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল। অবরোধ করে রাখার কারণে সময়মতো যাত্রা হয়নি। অবশেষে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ট্রেনটি প্লাটফর্ম ছাড়ে।

রাবিতে এবার তিন দিনের ভর্তি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৭৮ হাজারের বেশি। তাদের সঙ্গে এসেছিলেন অভিভাবকরাও। সবমিলিয়ে প্রায় তিন লাখ মানুষ এসেছিলেন রাজশাহী। পরীক্ষার শেষ দিনেই ট্রেনে বাড়ি ফেরার দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন অবরোধের ঘটনা ঘটে।

ট্রেনটি ছাড়ার আগেই বিপুলসংখ্যক শিক্ষার্থী স্টেশনে ছুটে যান। টিকিট না থাকলেও হুড় মুড় করে অনেকে উঠে যান। বাকি থাকেন আরও অন্তত তিন হাজার শিক্ষার্থী। তারা এই ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের দাবিতে ট্রেনটি অবরোধ করেন। ট্রেনের সামনে তারা শুয়ে পড়েন।

ইঞ্জিন স্টার্ট দিয়ে দাঁড়িয়ে থাকে ট্রেন। পরীক্ষার্থীদের সরে যেতে ট্রেনটি যতবার হুইশেল দেয়, ততবারই পরীক্ষার্থীরা চিৎকার করতে থাকেন। দিতে থাকেন স্লোগান। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সরাতে ব্যর্থ হন। আসে দাঙ্গা পুলিশ। এরপর আসে র‌্যাব। কিন্তু কেউ পরীক্ষার্থীদের জোর করে সরিয়ে দেওয়ার সাহস দেখায়নি। 

শেষমেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) অসীম কুমার তালুকদার গিয়ে পরীক্ষার্থীদের বোঝান, ইতোমধ্যেই এই ট্রেনে দুটি অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। আরও একটি দেওয়া হচ্ছে। এর বেশি সামর্থ্য নেই। এই ট্রেনে যারা যেতে পারবে না তাদের রাতে পাঠানো হবে।

পরীক্ষার্থীরা লিখিতভাবেই মহাব্যবস্থাপকের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করেন। কিন্তু এরমধ্যেই আরেকদল বাগড়া দেয়। এই দলের কেউ কেউ বলে ওঠেন, ট্রেন অবরোধ করায় তাদের মারধর করা হয়েছে। গালি দেওয়া হয়েছে। পাথর ছোড়া হয়েছে। ফলে ট্রেনটি আটকেই থাকে। অবশেষে রেল কর্মকর্তারা ভর্তিচ্ছুদের বোঝাতে সক্ষম হন। এরপর ৬টা ২৩ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। তখনও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্টেশনে ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক অসীম কুমার তালুকদার বলেন, সবাই এই বিকালের ট্রেনে ফিরতে চায়। এটা যৌক্তিক না অযৌক্তিক তা বোঝে না। শেষপর্যন্ত ট্রেনে অতিরিক্ত তিনটি কোচ সংযুক্ত করে আন্দোলন করা পরীক্ষার্থীদের দুটি গ্রুপকে পাঠানো হয়েছে। আরেকটি গ্রুপ থাকলো। রাতের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তাদের পাঠানো হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com