1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ভোক্তা অধিদপ্তরের অভিযানে সারাদেশে ১৬ লাখ জরিমানা

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৯.০৬ পিএম
  • ২৮৩ Time View

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তা স্বার্থ বিরোধী নিানা অপরাধে ৯৯টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৩ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৪০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কদমতলী থানার মিরাজ নগর বাজারসহ দেশব্যাপী মোট ৪৮টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৯৩টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী ৬জনকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১৩ হাজার টাকা প্রদান করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com