সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৪৯ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৬ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮.৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৬৮ হাজার টাকা।