1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বিএসইসি চেয়ারম্যানকে সিএসই’র অভিনন্দন

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৮.১৭ পিএম
  • ১৮৭ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

এ সময় সিএসই পিএলসি’র সম্মানিত পরিচালক মেজর (অবঃ)এমদাদুল ইসলাম এবং মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন৷

অভিনন্দন বার্তায় পিএলসির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনি এই পদের যোগ্য ও উপযুক্ত।

আমরা আশা করি, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার মাধমে আপনি বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিও-তে আপনার ভূমিকা সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com