বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

ইয়ামাহা রাইডারস ক্লাব সম্মাননা দিলো পারিশাকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১২০ Time View

হাতে-নাতে ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ায় দৃশ্য ভাইরাল হওয়া এক শিক্ষার্থীকে সাহসী নারীর সম্মাননা দিয়েছে ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের নিয়ে গঠিত সংগঠন, ইয়ামাহা রাইডার্স ক্লাব।

সোমবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ জুলাই ২০২২ বিকালে রাজধানীর কারওয়ান বাজার সিগন্যালে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী পারিশা আক্তার। এই সময় তার মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ফোন হারিয়ে হতাশ না হওয়া পারিশা সেই দিনই একই জায়গা থেকে অন্য এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে ফেলে। ঘটনাটি মিডিয়াতে প্রকাশিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টি ইয়ামাহা রাইডার্স ক্লাবের নজরে আসে। এই থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা পারিশাকে খুঁজে বের করে তাকে সাহসী নারীর সম্মাননা দেয়। সেই সঙ্গে তার পাশে থাকতে ও দেশের অন্যান্য নারীদের উদ্বুদ্ধ করতে ক্লাবটি প্রতিশ্রুতি ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS