1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

অনলাইনে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৬.৫১ পিএম
  • ২১০ Time View

ফেসবুকে ভুয়া পেইজ খুলে অস্বাভাবিক মূল্য ছাড়ে মোবাইলসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে শত শত গ্রাহকের সঙ্গে প্রতারণার করে আসছিলেল মশিউর রহমান। গত কয়েক মাসে তিনি এভাবে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ২৪ লাখ টাকা। শেষ পর্যন্ত চট্টগ্রাম র‌্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। 

রিয়েলমি মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম উত্তর পতেঙ্গা এলাকা থেকে প্রতারক মশিউরকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৭ এর উপঅধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে জানান, মশিউর (১৯) খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর জনপ্রিয়তা পুঁজি করে কোম্পানির নাম ব্যবহার করে ১৩টির অধিক ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট খোলেন। নোয়াখালীর সুধারাম থানাধীন মাস্টারপাড়ায় একটি বিল্ডিংয়ে অবস্থান করে দীর্ঘদিন অস্বাভাবিক মূল্য ছাড়ের প্রলোভন দেখিয়ে নগদ অ্যাপসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। 

রেজওয়ানুর রহমান জানান, মশিউর রহমানের কক্ষ থেকে ২টি আইপি টেলিফোন, ১টি রাউটার, ১টি মনিটর, ১টি সিপিউ, নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটক মশিউর রহমান গ্রাহক থেকে আনুমানিক ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com