1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

হাইকোর্ট: টেকনাফের ইউএনও মাস্তানের চেয়েও খারাপ ব্যবহার করেছেন

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৬.০৯ পিএম
  • ১৯০ Time View

সংবাদ প্রকাশ নিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালি দেওয়ার ঘটনা খুবই অবজেকশনাবল ও দুঃখজনক মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, কোনো রং হেডেড ব্যক্তি ছাড়া কেউ এ ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না। সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা কোনো ভুল করলে তার জন্য প্রেস কাউন্সিল, আইন আছে। কিন্তু সংবাদ প্রকাশ নিয়ে ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন তা খুবই অবজেকশনাবল ও দুঃখজনক। তিনি একজন মাস্তানের চেয়েও খারাপ ভাষা ব্যবহার করেছেন।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান আদালতে ইউএনওর অকথ্য গালিগালাজ নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে আদালত এ ভর্ৎসনা করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ডুবে থাকার বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে একটি অনলাইন নিউজ পোর্টাল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবেদক স্থানীয় সাংবাদিক সাইদুল ফরহাদকে অকথ্য গালিগালাজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু। তবে পরের দিন এক বৈঠকে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com