রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এবং দুই প্রতিষ্টান কে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২১জুলাই) সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.জাহাঙ্গীর আলম বাবু এর নেতৃত্বে উপজেলার ষ্টেশন বাজার ও মৈশালা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯এর ৫৩ ধারায় ডাঃ স্বপন হোমিও হাসপাতাল ( প্রাঃলিঃ) ও শান্তি হোমিও হল এর মালিক ডাঃ স্বপন কুমার মন্ডলকে ১০,০০০ এবং বিএসটিআই আইন ২০১৮এর ১৬ধারা লংঘনে ৩১ ধারায় তালহা সুইটস মালিককে ২৫,০০০ সহ সর্বমোট ৩৫,০০০ টাকা জরিমানা আরোপ
ও আদায় করা হয়।
এ অভিযানে অবৈধ ৫ প্রকার ওষুধ জব্দ করা এবং ডাঃ স্বপন কুমার মন্ডলকে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে হাসপাতালে ও চেম্বারে বৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশ প্রদান কর হয়।
সহযোগিতায় উপস্থিত ছিলেন, ফরিদপুর বিএসটিআইয়ের ইন্সপেক্টর মো. মিতন,রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রমানিক, শৃঙ্খলারক্ষায় জেলা পুলিশ লাইনের একটি টিম।