1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

অফশোর ব্যাংকিং অপারেশন থেকে ডলার নিতে পারবে যে কোনো ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৯.১৭ পিএম
  • ২৮৮ Time View

বাজারে ডলারের সংকট লাঘবে আরও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটি আইনী সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় যে কোনো বাণিজ্যিক ব্যাংক তার অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ডলারসহ বৈদেশিক মুদ্রা স্থানীয় ব্যাংকিংয়ে স্থানান্তর করতে পারবে। শর্তসাপেক্ষে এই অর্থ দিয়ে আমদানি ব্যয় মেটানো যাবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী রোববার (১৭ জুলাই) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়ে দেবে।

উল্লেখ, ব্যাংকগুলো তাদের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিদেশি মুদ্রায় আমানত নেয়, আবার বিদেশ থেকে ঋণও নেয়। কিন্তু এই অর্থ দিয়ে অভ্যন্তরীণ ব্যাংকের আমদানি দায় শোধ করা যায় না। দেশে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে তীব্র ভারসাম্যহীনতার প্রেক্ষিতে ওই অর্থ আমদানি ব্যয় শোধে ব্যয় করার সাময়িক সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকগুলো তার রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশের সমপরিমাণ বিদেশি মুদ্রা অফশোর ইউনিট থেকে অভ্যন্তরীণ ইউনিটে নিতে পারবে। এই অর্থ দিয়ে মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও সরকারি আমদানি দায় শোধ করা যাবে। তবে সুবিধাটি ছয় মাস তথা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com