1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজস্ব আদায় একলাখ কোটি টাকা ছাড়ালো

  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৭.২৬ পিএম
  • ৪৪৬ Time View

রাজস্ব আদায়ে গতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করোনা মহামারির নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই সময়ে এনবিআর এক লাখ ২৬৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরের (২০২০-২১) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায় হয়েছিল ৮৭ হাজার ১৯৪ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ১৩ হাজার ৭৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর।

অবশ্য ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসের লক্ষ্যমাত্রার তুলনায় ১৩ হাজার ৯৮ কোটি টাকা পিছিয়ে রয়েছে। এ সময়ে এনবিআরকে এক লাখ ১৩ হাজার ৩৬৬ কোটি টাকা আদায়ের জন্য বাজেটে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। অর্থাৎ অর্জনের হার ৮৮.৪৫ শতাংশ।
এদিকে সরকারের বেঁধে দেওয়া লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরকে আগামী ৭ মাসে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ মাসে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগ মিলিয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৯৯ শতাংশ। করোনার প্রভাব স্তিমিত হয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে গতি বাড়ার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের মনিটরিং ব্যবস্থা জোরদার, করনেট বৃদ্ধি ও অটোমেশনের কারণে রাজস্ব আদায়ে এমন গতি এসেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com