1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আম দিয়ে পাটসাপটা পিঠার রেসিপি

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮.২৮ পিএম
  • ৩০৩ Time View

মধুমাসের সুস্বাদু মজাদার ফল আম। রসালো মজাদার আম দিয়ে কতকিছুই না তৈরী হয়। আজ থাকছে আম দিয়ে পাটসাপটা পিঠার রেসিপি।

উপকরণ: তরল দুধ, চিনি,সুজি, আম, এলাচ, চালের গুড়া, ময়দা ও ভাজার জন্য তেল।

পিঠার ভেতরের পুর যেভাবে করতে হবেঃ-

চুলায় প্যান বসিয়ে তাতে ৩ কাপ তরল দুধ দিতে হবে। সাথে ৩/৪ টা এলাচ,চিনি-হাফ কাপ দিয়ে জ্বাল দিতে হবে। দুধ কিছুটা ঘন হয়ে এলে ৩টে চামচ সুজি দিয়ে নাড়তে হবে। সুজিটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে নাড়তে হবে। সুজি সেদ্ধ হয়ে দুধ সুজি যখন থকথকে হয়ে আসবে তখন এতে ব্লেন্ড করা আম এক কাপ দিয়ে দিতে হবে। চুলা কম আচে রাখতে হবে। আমটা আগে দেয়া যাবেনা তাহলে দুধটা ফেটে যাবে।দুধ সুজি ঘন থকথকে হয়ে এলেই আম দিতে হবে। নাড়তে হবে কিছুক্ষণ। নাড়তে নাড়তে যখন আম সুজির মিশ্রণটা ঘন হয়ে হালুয়ার মত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটু নরম থাকতেই নামাতে হবে। কারণ ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে।সেটা বুঝেই নামাতে হবে।

পাটিসাপটার বেটার যেভাবে করতে হবেঃ-

একটা বাটিতে চালের গুঁড়া-১কাপ,ময়দা-হাফ কাপ,সুজি-হাফ কাপ,লবণ-১চিমটি,,চিনি-হাফ কাপ এক সাথে করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এবার এতে হালকা গরম দুধ দিতে হবে চামচ দিয়ে নেড়ে এবার দিতে হবে ব্লেন্ড করা পাকা আম-এক কাপ,ঘি-১চা চামচ, ভালভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে নেড়ে ঘন বেটার বানিয়ে নিতে হবে। বেটারটা দেখে বুঝে বানিয়ে নিতে হবে। বেটারটা বেশি পাতলা অথবা বেশি ঘন হবে না। চুলায় প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। ছোট ডালের চামচ দিয়ে এক চামচ পরিমাণ বেটার দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য। ঢাকনা সরিয়ে এতে ১চা চামচ পরিমাণ (আগে থেকে বানিয়ে রাখা) পিঠার পুর দিয়ে দিতে হবে। যে পাশে পুর দেয়া হয়েছে সে পাশ থেকেই পিঠাটা পেচিয়ে পেচিয়ে উল্টিয়ে দিতে হবে। পুরোটা পেচানো হয়ে গেলে দুইপাশে উল্টিয়ে দিয়ে হালকা সেকে নিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে- —পাকা আমের পাটিসাপটা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com