1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিয়ানমার থেকে মাসে ৩০-৪০ লাখ পিস ইয়াবা আনতো শফিউল্লাহ!

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৪.০২ পিএম
  • ২৮৩ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বহু মামলার আসামী মাদক পাচারকারী শফিউল্লাহকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

রবিবার(৩ জুলাই)  ভোরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। গ্রেফতার শফিউল্লাহ রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা বলে জানা যায়। 

ওসি জানায়,”বহু মামলা আসামী শফিউল্লাহ কে গতকাল রাতে অভিযান চালিয়ে এপিবিএন এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে মজুদ রাখা ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) এর উপস্থিতিতে গ্রেফতার শফিউল্লাহ মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মিয়ানমার থেকে মাসে ৩০-৪০ লাখ পিস ইয়াবা বাংলাদেশে এনে পাচারের কথাও জানায়।”

ওসি শেখ মোহাম্মদ আলী আরও জানায়,”গ্রেফতার শফিউল্লাহ বাংলাদেশি কয়েকজন ইয়াবা গডফাদারের নামও বলেছে এবং তাদের কাছে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে বাংলাদেশে এনে দিতেন বলেও জানান তিনি। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় ওসি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com