বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২২৪ Time View

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। 

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)

পদ সংখ্যা: নির্ধারিত না। 

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

বয়সসীমা: ২০-৩০ বছর বয়স (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য)।

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে। চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।

পদের নাম: শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা)

পদ সংখ্যা: নির্ধারিত না। 

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

বয়সসীমা: ১৮-২৬ বছর বয়স।

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে। চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার-এটিএসএম (পুরুষ) 

পদ সংখ্যা: নির্ধারিত না। 

যোগ্যতা: বিবিএ/এমবিএ/এমবিএস পাস। অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। চমৎকার যোগাযোগ পারদর্শিতা থাকতে হবে। মোটরবাইক চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 

বয়সসীমা: ২৩-৩০ বছর বয়স।

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাসের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবনবৃত্তান্তসহ নির্ধারিত ঠিকানায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার স্থান ও তারিখ জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS