1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের এপেক্স ফুটওয়্যার দেবে ১৫% নগদ, ১৫% বোনাস লভ্যাংশ ডিএসইতে সপ্তাহজুড়ে সূচকের উত্থান, বাজার মূলধনে পতন ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশের অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার

ঘাটতি নেই বরিশালে কোরবানিযোগ্য গবাদি পশুর 

  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৬.২৫ পিএম
  • ২০১ Time View

বরিশাল এস এল টি তুহিন: ঈদুল আজহা (কোরবানী) আসন্ন। কোরবানী মানেই পশুর হাট, পশু জবাই। স্বাভাবিক ভাবেই কোরবানীর পশুর চাহিদা ও সরবরাহের হিসেবটা সামনে চলে আসে। বরিশাল প্রানী সম্পদ কার্যালয় জানিয়েছে, এবার জেলায় মোট পশুর চাহিদা ১ লাখ ৭ হাজার। যার বিপরীতে পশু রয়েছে ৯৫ হাজার। তবে কাগজে কলমে ১২ হাজার পশুর ঘাটতি থাকলে সেটিকে ঘাটতি বলতে নারাজ প্রানী সম্পদ বিভাগ। তাদের দাবী ঘাটতি তো নয়ই বরং উদ্বৃত্ত থাকবে। কারন এই পরিসংখ্যানে গৃহে পালিত (স্বল্প সংখ্যার) পশু অন্তরভুক্ত করা হয়নি। এছাড়া প্রতিবছরই পাশ্ববর্তী জেলাগুলো থেকে বরিশালের বাজারে উল্লেখযোগ্য পশু প্রবেশ করে। তাই ঘাটতির কোন সম্ভাবনা নেই। এদিকে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে বরিশালে পশু আসতে শুরু করেছে। বিভিন্ন পশুপালনকারী প্রতিষ্ঠান বিভিন্ন অফার দিয়ে অনলাইনে পশু বিক্রির বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। পশু বাজার মুখী হতে শুরু করেছে কোরবানী প্রত্যাশীরা। বরিশাল জেলা প্রানী সম্পদ অফিস থেকে জানা গেছে, এবার কোরবানীতে বরিশাল জেলায় মোট পশুর চাহিদা ১ লাখ ৭ হাজারের মতো। যার বিপরীতে পশু রয়েছে ৯৫ হাজার ২৫ টি। এর মধ্যে গরু (ষাড়, বলদ গাভী মিলিয়ে) ৭০ হাজার ৫৫৮ টি, মহিষ ৬৮৫ টি, ছাগল ২৩ হাজার ৭১৯ টি এবং ভেড়া ৬৩ টি। তথ্য বলছে বরিশাল জেলার মধ্যে সবচেয়ে পশু বেশী রয়েছে বাকেরগঞ্জ উপজেলায়। গরু, মহিষ, ছাগল ভেড়া মিলিয়ে এই উপজেলায় পশু রয়েছে ১৫ হাজার ৬২০ টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল সদর উপজেলা। এই উপজেলায় মোট পশু ১৩ হাজার ৬৩৩ টি। এছাড়া বাকি ৮ টি উপজেলায় সর্বনিম্ন ৮ থেকে ১০ হাজার পশু রয়েছে। বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.নুরুল আলম বলেন, বরিশালে কোরবানীযোগ্য পশুর কোন ঘাটনি নেই। আমাদের তালিকায় সাধারনত বড় ও ব্যবসায়িক খামারগুলোর পশুর সংখ্যা কাউন্ট হয়। তাতেই প্রায় চাহিদা ও সাপ্লাই সমান। কিন্তু বাস্তবতা হচ্ছে গৃহে পালিত পশু দিয়েও কোরবানীর অনেক চাহিদা পূরন হয়। তাই আসন্ন কোরবানীতে বরিশালে পশুর কোন ঘাটতি নেই। তিনি আরো বলেন, এবার পশু খাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় পশুর দাম বেশ চড়া থাকবে। তাই অনেকে পশু কোরবানী থেকে বিরত থাকবে। এ কারনেও সাপ্লাইয়ের বিপরীতে চাহিদা কম থাকবে। তার প্রত্যাশা বরিশালে পশুর বাজার সম্পূর্ন স্থিতিশীল এবং প্রতিযোগিতামূলক থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com