1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আইজিপি: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৫.২১ পিএম
  • ১৯১ Time View

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা ঘরবাড়ি ফেলে এসেছেন পুলিশ তাদের নজর রাখবে। বন্যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশ ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনে সরকার কাজ করছে।

এর আগে তিনি তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে বন্যাকবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।

এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com