1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

৬৮ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৪.৫১ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৯৭ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ৯৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বাংলাদেশ সাবমেরিন কেবল ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা লিমিটেড ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বেক্সিমকো গ্রীণ সুকুক, বিজিআইসি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ইস্টার্ণ লুব্রিকেন্টস, জিএসপি ফিন্যান্স, এইচ. আর টেক্সটাইল, ইমাম বাটন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com