1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

শেয়ার ও বন্ড কেনায় নিষেধাজ্ঞা রাশিয়ান কোম্পানির

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১০.২৭ এএম
  • ১২৭ Time View

মরাশিয়ান কোম্পানির শেয়ার ও বন্ড কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কোনো নাগরিক নতুন করে রাশিয়ান সরকার বা সে দেশের কোনো কোম্পানির ইস্যুকৃত শেয়ার ও বন্ড কিনতে পারবেন না।

ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসনের’ প্রেক্ষিতে দেশটির উপর দেওয়া নানা নিষেধাজ্ঞার  অংশ হিসেবে এবার তাদের শেয়ার ও বন্ড কিনতে বারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের।

খবর সিএনএন ও রয়টার্সের।

খবর অনুসারে, গত সোমবার যুক্তরাষ্ট্র  সরকারের ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার শেয়ার ও বন্ড কেনায় এই নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা অনুসারে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা সেকেন্ডারি বাজার থেকে নতুন করে রাশিয়ার কোনো শেয়ার ও বন্ড কিনতে পারবেন না। তবে এর আগে কোনো শেয়ার ও বন্ড কিনে থাকলে তা ধারণ করতে পারবেন। চাইলে ওই শেয়ার ও বন্ড অন্যদের কাছে বিক্রি করতে পারবেন। তবে ওই ক্রেতা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন না।

তবে যেসব মিউচুয়াল ফান্ডে রাশিয়ান কোম্পানির শেয়ার ও বন্ড কেনা আছে, সেগুলোর ইউনিট কেনা-বেচায় কোনো বারণ নেই। যে কোনো নাগরিক সেকেন্ডারি বাজার থেকে এসব ইউনিট কিনতে পারবেন।

রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করতে, যাতে তারা ইউক্রেনে আগ্রাসন চালানোর অর্থায়ন চালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েঋে বলে সরকারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিউনের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। গত ৫ মাসের মধ্যে মস্কো স্টক এক্সচেঞ্জের বাজারমূলধন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। গত জানুয়ারি মাসে স্টক এক্সচেঞ্জটির বাজারমূলধন ছিল ৫০ ট্রিলিয়ন রুবল। মে শেষে তা ৩৫ ট্রিলিয়ন রুবলে (৫৮৮ বিলিয়ন ডলার) নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com