বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

বিশ্বরেকর্ড বেঙ্গলের,৯ ব্যাটারের হাফ সেঞ্চুরিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৯৬ Time View

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বিশ্বরেকর্ড গড়ল বেঙ্গল। ঝাড়খাণ্ডের বিপক্ষে বেঙ্গলের প্রথম ৮ ব্যাটার পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তাতে ১২৯ বছরের প্রথম শ্রেণির রেকর্ড ভেঙেছে ভারতের দলটি। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ ব্যাটারের হাফ সেঞ্চুরির কীর্তি গড়েছে বেঙ্গল।

তৃতীয় দিনের লাঞ্চ থেকে ফিরে প্রথম বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বেঙ্গলের সায়ান মণ্ডল। দলটির অষ্টম ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তাতে অস্ট্রেলিয়ার ১২৯ বছরের রেকর্ড ভেঙে দেয় বেঙ্গল।

১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে গিয়ে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার আট ব্যাটার। যদিও সেটা প্রথম ৮ ব্যাটার নয়। বেঙ্গলের প্রথম আট ব্যাটার হাফ সেঞ্চুরি করায় নতুন রেকর্ড গড়েছে বেঙ্গল।

এদিন অবশ্য এক ইনিংস সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে ভারতের দলটি। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন বেঙ্গলের ৯ ব্যাটার। যার শুরুটা হয়েছিল অভিমন্যু ইশ্বরন ও অভিষেক রমনের ব্যাটে।

২৫ ওভারে ৮৮ রান তোলার পর ৪১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরেছিলেন রমন। যদিও পরবর্তীতে ফিরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর একে একে হাফ সেঞ্চুরি পেয়েছেন সুদীপ কুমার, অনুস্তুপ মজুমদার, মনোজ তিওয়ারি, অভিষেক পোরেল, সায়ান এবং শাহবাজ আহমেদ।

নবম ব্যাটার হিসেবে মাত্র ৫৩ রান করেন আকাশ দীপ। তাতেই সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড নিজেদের করে নেয় বেঙ্গল। দলটির হয়ে সবচেয়ে ১৮৬ রানের ইনিংস খেলেছেন সুদীপ। এ ছাড়া অনুস্তুপের ব্যাট থেকে এসেছে ১১৭ রান। বেঙ্গল ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৭৭৩ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS