1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও’র অর্থ ব্যবহারের নথি চেয়েছে বিএসইসি

  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ১২.২৩ পিএম
  • ২৭১ Time View

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও তহবিলের অর্থ ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করলেও আইপিও তহবিলের অর্থ ব্যবহার সম্পর্কিত নথিপত্র জমা দেয়নি।

সম্প্রতি এ বিষয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বিএসইসি। একই সঙ্গে বিষয়টি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও’র মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যাংকে এককালীন স্থায়ী আমানত (এফডিআর), করপোরেট বন্ড ও সরকারি টি-বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে। কিন্তু কোম্পানি এ বিষয়ে কোনো সহায়ক নথি দেয়নি। ফলে কোম্পানিটিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ী সহায়ক নথিগুলো জমা দিতে বলা হলো। এ চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে তথ্যগুলো বিএসইসিতে দাখিল করতে হবে।
আইপিও তহবিলের ব্যবহার সংক্রান্ত নথিপত্র দাখিলের জন্য চারটি নির্দেশনার বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে—কোম্পানিকে এফডিআর ও টি-বন্ডে বিনিয়োগের জন্য এফডিআর ফরমগুলো এবং টি-বন্ডের সার্টিফিকেশনের কপি জমা দিতে হবে। মিউচুয়াল ফান্ড এবং করপোরেট বন্ডে বিনিয়োগের সর্বশেষ পোর্টফোলিও (২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত) সিডিবিএল ডিপি এ৬ রিপোর্টসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এছাড়া, আইপিও খরচের জন্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট বা চেক বা ক্যাশ ভাউচারের কপি জমা দিতে হবে। ট্রাস্ট ব্যাংকে কোম্পানিটির আইপিও হিসাবের ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব ফিরোজ সরকার বলেছেন, ‘বিএসইসি আমাদের কাছে যেসব তথ্য চেয়েছে, তা আমরা আগেই নিরীক্ষকের কাছে দিয়েছি। তবে, ওই তথ্যগুলো বিএসইসিতে দেওয়া হয়নি। বিএসইসির নির্দশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওই তথ্যগুলোর বিএসইসিতে দাখিল করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com