1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

বাড়তি বিনিয়োগ লাগবে আইপিওর আবেদন করতে

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৭.৪৬ পিএম
  • ১৪০ Time View

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার কেনার জন্য আবেদন করতে হলে সেকেন্ডারি বাজারে থাকতে হবে আগের চেয়ে বাড়তি বিনিয়োগ। সেকেন্ডারি বাজারে সর্বনিম্ন ৫০ হাজার টাকার বিনিয়োগ না থাকলে নিবাসী বিনিয়োগকারীরা আইপিওতে আবেদন করতে পারবেন না।

পুঁজিবাজারে স্থিতিশীলতার স্বার্থে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  (বিএসইসি) ন্যুনতম বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে।

আজ বুধবার (৮ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮২৬তম কমিশন সভায় ন্যুনতম বিনিয়োগের সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সভায় অনিবাসী বাংলাদেশীদের (Non Resident Bangladeshi-NRB) ন্যুনতম বিনিয়োগ সীমাও বাড়ানো হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে আইপিওতে আবেদনের ক্ষেত্রে  সেকেন্ডারি বাজারে সংশ্লিষ্ট অনিবাসী বাংলাদেশীর কমপক্ষে ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এতদিন ২০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ থাকলেই চলতো। নতুন শর্তের কারণে বিনিয়োগকারীদেরকে বাড়তি ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।

অন্যদিকে এনআরবিদের ক্ষেত্রে আইপিওতে আবেদনের জন্য কমপক্ষে ১ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি মার্কেটে।

পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি,  সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদী বিনিয়োগ অভ্যাস গড়ে তোলা এবং প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আলোচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com