1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন – বিভাগীয় কমিশনার 

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৭.০৭ পিএম
  • ১১৭ Time View

এস এল টি তুহিন, বরিশাল প্রতিনিধি: আগামী ১৫ জুন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষে প্রতিদ্বদ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন।

বুধবার (৮ জুন) বেলা ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে মেহেন্দিগঞ্জ উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

প্রধান অতিথি বলেন, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের নানা অভিযোগ সমাধানে নির্বাচন সংক্রান্ত আইন-শৃংখলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানান। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন প্রশাসন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ অধিনায়ক জামিল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জের ইউএনও মো. নুরুনবী ও হিজলার ইউএনও বকুল চন্দ্র কবিরাজ।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচনে ৭ ইউনিয়নের প্রতিদ্বদ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা। আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যান্দপুর, লতা, আন্ধারমানিক, চরএকরিয়া, জয়নগর, গোবিন্দপুর ইউনিয়ন এবং হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com