1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

উইকেটকিপিংয়ে সাফল্য পেতে পান্তের ৩ পরামর্শ

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৬.৪৬ পিএম
  • ১৫৯ Time View

ক্রিকেটে একজন উইকেটরক্ষক-ব্যাটার লম্বা সময় ধরে উইকেটের পেছনে থাকেন। প্রত্যেকটা বলেই তাকে মনযোগী হতে হয়। শুধু তাই নয় আধুনিক ক্রিকেটে ব্যাট হাতেও দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয় তাদের। মূলত একজন উইকেটরক্ষকের মধ্যে তিনটি গুণ থাকা আবশ্যিক বলে মনে করেন ঋষভ পান্ত।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পান্তের। শারীরিক গড়নে খুব বেশি ফিট না হলেও উইকেটের পেছনে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ। এমনকি রানিং বিটুইন দ্য উইকেটেও বেশ তৎপর এই উইকেটরক্ষক-ব্যাটার।

পান্ত বলেন,‘সব সময় তৎপর থাকার গুণটা থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে উইকেটকিপিং করতে হয়, তৎপর থাকলে সেটি কাজে লাগে। আরেকটি বিষয়, বলটা শেষ পর্যন্ত দেখতে হয়। অনেক সময় হয় কী, উইকেটরক্ষকরা নির্ভার হয়ে পড়েন, কারণ, বল আসছে এবং কোন দিক দিয়ে আসছে, সেটা তাদের জানা থাকে। তাই ধরার আগপর্যন্ত বলটা দেখা উচিত।’

এই দুইটি গুণ ছাড়াও একজন আদর্শ উইকেটরক্ষকের আরও একটি গুণ থাকা আবশ্যক বলে মনে করেন পান্ত। তা হলো নিয়ম মেনে চলা এবং টেকনিক নিয়ে কাজ করা। যদিও সবার টেকনিক একরকম থাকে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com