1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১২.২৯ পিএম
  • ২২৪ Time View

পুঁজিবাাজরে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আইনানুযায়ী শেয়ার হস্তান্তর না করা এবং অফিস পরিবর্তন ও বন্ধ রাখার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিলের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মিরাকল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোঃ রফিকুন্নবী, উপ-পরিচালক মোহাম্মদ রতন মিয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যাবস্থাপক স্নাহাশিষ চক্রবর্তী।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০২১ সালে ১৪ জুনের মধ্যে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কতৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর ৫ ও ৬ বিধি মোতাবেক মেহবুব ইক্যুইটিকে ৩৫ লাখ ২২ হাজার ৯০০ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে বলে জানিয়েছে। তবে প্রকৃত পক্ষে ওই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, যা বিএসইসির দৃষ্টিগোচর হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একজন মনোনীত পরিচালক মিরাকল ইন্ডাস্ট্রিজে শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন। তিনি জানিয়েছেন, মিরাকল ইন্ডাস্ট্রিজ তার অফিসের অবস্থান পরিবর্তন করেছে বা তার অফিস বন্ধ করেছে। এ বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর রেগুলেশেন ৩৮ অনুযায়ী সকল স্টেকহোল্ডারদের অবহিত করার প্রয়োজন ছিল। কিন্তু কোম্পানিটি তা যাথাযথ ভাবে পরিপালন করেনি। তাই এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন মনে করে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের সার্বিক বিষয়ে তদন্ত করা প্রয়োজন।

এরই ধরাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অর্ডিন্যান্স নং XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫নং আইন) এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে কমিশন তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসর কাছে প্রতিবেদন জমা দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com