1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

বালিয়াকান্দিতে ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে ৩জন আহত

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১১.১৫ এএম
  • ১৪৭ Time View

মাহদী,রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) বিকালে বাঁধুলী খালকুলা মজিদের বাড়ীতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর বিশ্বাস সহ নেতাকর্মীদের উপস্থিতিতে সিরাজ শিকদারকে সভাপতি ও শুকুর আলী শেখকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রিন্স সবুজ ও নাজমুল সরদারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জামালপুর বাজারের শ্মশান রোডে দু’গ্রæপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাঁধুলী খালকুলা গ্রামের ছব্দুল শেখের ছেলে প্রিন্স সবুজ (৩৫), রইচ সরদারের ছেলে নাজমুল সরদার (৩৮) ও রোকন সরদারের ছেলে রাব্বি সরদার (২০) আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিন্স সবুজ সম্প্রতি রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হয়। সে বর্তমানে জামিনে রয়েছে। 

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষ  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com