1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

ফায়ার সার্ভিসের রোবট ব্যবহার হচ্ছে আগুন নেভাতে

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১০.২৩ এএম
  • ১৮৬ Time View

আগুন নেভানোর জন্য সীতাকুণ্ডে প্রথমবারের মতো হাইটেক অগ্নিনির্বাপক রোবট ব্যবহার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। দেশে এই প্রথম কোনো অগ্নিকাণ্ডে আধুনিক প্রযুক্তির অগ্নিনির্বাপক রোবট ব্যবহার করা হচ্ছে।

চট্টগ্রাম বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (বিএফএসসিডি) সহকারী পরিচালক মো. ফারুক হোসাইন সিকদার জানান, সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন নিভাতে আমরা ড্রোনসহ সব ধরনের আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করছি।

এই অগ্নিনির্বাপক রোবট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, শহুরে পরিবেশে দমকলবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে ‘এলইউএফ ৬০’ ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে দূর থেকে আগুন নিভানোর কাজ করা যায়।

আরও জানা যায়, করোনা মহামারীর কারণে ২০১৯ সালে ‘এলইউএফ ৬০’ ক্রয় চুক্তি স্থগিত হয়ে যায়। এর আগে ২০১৭ সালেও এটি কেনার চিন্তা করা হয়েছিল, কিন্তু অর্থ তহবিলে ঘাটতি থাকায় তা করা সম্ভব হয় নি।

এ পণ্যটির উৎপাদনকারী অস্ট্রেলিয়া। এদের ওয়েবসাইট থেকে জানা গেছে, এলইউএফ ৬০ যন্ত্রটি কেবল বায়ুর চাপের মধ্য দিয়ে ৩শ মিটার পর্যন্ত পানি ছিটানোর সক্ষমতা রয়েছে। সেই সঙ্গে এটি নিভিয়ে দিতে পারে আগুন থেকে নির্গত ধোয়া, তাপ এমনকি বিষাক্ত গ্যাসকেও। আবার আগুনের ঘনত্বকেও হালকা করে দিতে পারে।

এটি পরিচালনা করা বেশ সহজ, এটা চালানোর অত বেশি প্রশিক্ষণের দরকার নেই। নির্মাতাদের মতে, অনেক দূর হতে এটি পরিচালনার মাধ্যমে আগুন নিভানো যায়। এতে কোনো ধরণের প্রাণহানি ঘটার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এলইউএফ ৬০ যন্ত্রটি প্রতি মিনিটে ২৪’শ লিটারের পানি ছিটাতে পারে। যেসব দেশ যন্ত্রটি ব্যবহার করছে তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি, ভারত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশও নতুন করে এর সাথে যুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com